Sylhet Today 24 PRINT

জাফলংয়ের পিয়াইন নদী থেকে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২১ আগস্ট, ২০১৬

শুক্রবার দুপুরে জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজের দুই দিন পর রোববার বেড়াতে আসা এক  কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন নিহত কিশোরের নাম মো. আসিফ(১৭)। নিহতের বাড়ি গাজীপুরের টঙ্গীর এরমাদ পুর গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান।

জানা যায় আসিফ আত্মীয় স্বজন সহ শুক্রবার জাফলং বেড়াতে আসে আসিফ। বিকেলে পিকনিক সেন্টারের গাড়ী পার্কিংয়ের  স্থানের পাশে পা পিছলে নীচে নদীতে পড়ে যায় সে । এসময় স্রোতে ভেসে গেলে অনেক খুঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।

রোববার দুপুরে পিয়াইন নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.