সিলেটটুডে ডেস্ক | ২৮ মার্চ, ২০১৫
বাংলা নববর্ষ বাঙালি জাতিকে নতুন করে আত্মপরিচয়ে আগ্রহী করে তোলে। বাঙালির বড় শক্তি হচ্ছে তার ভাষা,তার সংস্কৃতি। পহেলা বৈশাখ আমাদের কে নতুন ভাবে পথ চলার সাহস যোগায়। যা জীর্ণ,পুরাতন,ব্যার্থ সবকিছু ফেলে আগামীর পথের প্রেরণা পহেলা বৈশাখ। প্রতিবছরের ধারাবাহিকতায় শ্রুতি সিলেট আগামী পহেলা বৈশাখ ১৪২২ বাংলা, ১৪ এপ্রিল ২০১৫ মঙ্গলবার ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের ছোট ক্যাম্পাস প্রাঙ্গণ সুবিদবাজারে আয়োজন করেছে দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব ১৪২২ বাংলা।
দিনব্যাপী আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়া হবে শতকন্ঠে বর্ষবরণের মাধ্যমে। দিনব্যাপী বর্ষবরণ উৎসবের বৈশাখী মেলায় স্টল বরাদ্দ এবং বিষয় ও বিভাগ ভিত্তিক চিত্রাংকণ প্রতিযোগিতা ও হাতের লেখা প্রতিযোগিতা ও শতকন্ঠে বর্ষবরণ উৎসবে নাম অন্তর্ভুক্তির জন্য ০১৭১৭৬৭৪৩১০,০১৭৩৫০২৪২০৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া বৈশাখী মেলায় স্টল বরাদ্দের আবেদনপত্র সমবায় মার্কেটের নিউনেশন লাইব্রেরীতে পাওয়া যাবে।