Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে জামায়াত কর্মী গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২২ আগস্ট, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী (২৭) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় শ্রীমঙ্গলের ভৈরব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ডিউটি অফিসার লায়লাতুন নাহার জানান, দেওয়ান আশিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.