ডেস্ক রিপোর্ট | ২৮ মার্চ, ২০১৫
সিলেট সিটি কর্পোরেশনের এলাকায় মশক নিধন অভিযান ১৮ মার্চ থেকে শুরু হয়েছে। এই অভিযান চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, পক্ষকাল ব্যাপী মশক নিধন কার্যক্রম সিলেট মহানগর এলাকার ২৭টি ওয়ার্ডে সম্মানিত কাউন্সিলরদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
এই উপলক্ষ্যে সকল নাগরিকের বাসা-বাড়ীর আঙিনা, ঝোপ-ঝাড় পরিস্কার রাখা, ফুলের টব, ডাবের খোসায় জমে থাকা পানি পরিস্কার রেখে মশার বংশ বৃদ্ধি রোধে ব্যবস্থা গ্রহনসহ সিটি কর্পোরেশনের মশক নিধন কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মীদের সহযোগিতা করার জন্য সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।