Sylhet Today 24 PRINT

লালাবাজারে ব্যবসায়ী আজির হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৬

লালাবাজারের ব্যবসায়ী আজির উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালাবাজার, তেতলি, সিলাম ও অলঙ্কারী ইউনিয়নের যৌথ সমন্বয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বুধবার দুপুরে স্থানীয় পশ্চিম লালাবাজারে অনুষ্ঠিত হয়।

রাজনীতিবিদ ও শালিসী ব্যক্তিত্ব আব্দুল ওহাব খান খোকা মিয়ার সভাপতিত্বে, সংগঠক নাজির আহমদ ও তাজউদ্দিন এপলুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন তেতলি ইউনিয়নের পক্ষে বিশিষ্ট শিল্পপতি মোনায়েম খান বাবুল, রাজনীতিবিদ ফারুক আহমদ, কামাল উদ্দিন রাসেল, আব্দুল গাফফার, বশির মিয়া, ফারুক মেম্বার, তোরণ মিয়া, আব্দুল আহাদ, জমির আলী মেম্বার।

লালাবাজার ইউনিয়নবাসীর পক্ষে নব-নির্বাচিত চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, হেলাল মিয়া চৌধুরী, রোশন মিয়া, আফতাব আলী, জাকারিয়া চৌধুরী, জিলাল খান, সংগঠক আশিক আলী, শহিদুর রহমান মেম্বার, হেলাল উদ্দিন মেম্বার, সাবেক মেম্বার শহিদ রেজা। অলঙ্কারী ইউনিয়নের পক্ষে লিলু মিয়া চেয়ারম্যান, নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রাজনীতিবিদ সিতার মিয়া, বিশিষ্ট মুরুব্বি মজিরুল ইসলাম চৌধুরী, মখন মিয়া সরকার, আজাদ মেম্বার, তবারক আলী, সেলিম আহমদ সেলিম, মিনহাজ চৌধুরী, শায়েকুর রহমান মেম্বার, আব্দুল জলিল, মাওলানা আব্দুর রউফ, ইরন মিয়া, আবু বকর। সিলাম ইউনিয়নের পক্ষে সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন, বিশ্বনাথ ইউনিয়নবাসীর পক্ষে জসিম উদ্দিন জুনেদ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল গোটা বাজার এলাকা প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.