Sylhet Today 24 PRINT

লালদিঘির পাড়ে মাকের্টে আগুন, ৩ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মার্চ, ২০১৫

সিলেট নগরীর লালদিঘীরপাড়স্থ সিটি করপোরেশনের নতুন মার্কেটে সিলিন্ডার বিস্ফোরন ঘটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাইট গ্যাস ষ্টোর (এলপি গ্যাস বিক্রির) নামের এক দোকানে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ী আব্দুর করিম , সোহেল খান ও  পারভেজ আহমদ (২৮) নামে তিন জন আহত হয়েছেন। তাঁদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  করিমের বাড়ি জৈন্তাপুরে ,তাঁর পিতার নাম আব্দুল গফুর । এবং সোহেল খানের বাড়ি দক্ষিন সুরমায় তাঁর পিতার নাম উস্তার খান । 

জানা যায়, করিম ও সোহেল লাইট গ্যাস স্টোরের স্বত্ত্বাধীকারি ছিলেন । আর পারভেজ আহমেদ পাশ্ববর্তী দোকানের ব্যবসায়ী ।

জানা গেছে, সোয়া ১২টায় লালদিঘীরপাড়স্থ সিটি করপোরেশনের নতুন মার্কেটে লাইট গ্যাস ষ্টোরের নামের একটি দোকনে সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণ ঘটার সাথে সাথে দোকানে আগুন লেগে যায়। এ সময় আশপাশের ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

সিলেট ফায়ার স্টেশনের ইনচার্জ তারেক মো. জাবেদ জানান, লালদিঘিরপাড়ে লাইট গ্যাস ষ্টোর (এলপি গ্যাস বিক্রির) নামের একটি দোকানে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। খবর পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আসে। 

তিনি আরো জানান, দোকানে ১০টি গ্যাস সিলিন্ডার ছিল। দোকানে ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মাকের্টের অন্য কোন দোকানে আগুন লাগেনি বলে জানান তিনি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.