Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ডাকাতি, ১২ লক্ষ টাকার মালামাল লুট

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৯ মার্চ, ২০১৫

মৌলভীবাজার শহরের দক্ষিণ কলিমাবাদ এলাকার মছদ্দর অ্যান্ড নাছির ভবনে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার ভোর সাড়ে ৩টার দিকে মছদ্দর অ্যান্ড নাছির ভবনে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ১১ ভরি সোনার গহনা ও নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
আমেরিকা প্রবাসী জুলেখা বেগম জানান, ভোরে ১০/১৫ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে তারা আলমারিতে থাকা ১১ ভরি সোনার গহনা, নগদ ৫০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন সেটসহ প্রায় ১২ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.