Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে দু-পক্ষের সংঘর্ষে আহত ১০

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০১৬

সিলেটের বিশ্বনাথ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধদের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার লামাকাজি ইউনিয়নের সোনাপুর গ্রামের বারিক মিয়া ও কালা মিয়া লোকজনের মধ্যে সংঘর্ষের এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর গ্রামের কালা মিয়া ও বারিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে কথাকাটাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে উভয় পক্ষের অনন্ত ১০জন আহত হন। আহতরা হলেন-সিরাম মিয়া, বারিক মিয়া, সিদ্দিকুর রহমান, সুমন মিয়া, নানু মিয়া, কালা মিয়া, মামুন।

এ প্রসঙ্গে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.