Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে জেলা ছাত্রদল নেতা গ্রেফতার, প্রতিবাদে বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০১৬

জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও সদর থানা ছাত্রদলের সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহ রাজিব আহমেদ রিংগনকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮ টায় শহরের আশরাফ জাহান কমপ্লেক্স এর সামনে থেকে সদর থানার এস আই মিজানুর রহমান ও এস আই রাকিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় রিংগনকে গ্রেফতারের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা।

পুলিশ জানায় তার বিরুদ্ধে বিস্ফোরক ও পুলিশ এসল্টসহ একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে ।

এদিকে, তাকে গ্রেফতারের পর পুলিশী নির্যাতন করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।

এ নির্যাতনের বিষয়ে সদর থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে মৌখিক অভিযোগ করেন বলে তারা জানান তার পরিবার।

এদিকে, তাকে গ্রেফতারের খবর পেয়ে রাত ৯টায় তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা। মিছিলটি শহরের কলাপাতা হোটেলের সামনে থেকে শুরু করে সাইফুর রহমান টাউন হলের সামনে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

জেলা ছাত্রদল নেতা ইমন রহমানের সভাপতিত্বে ও মোর্শেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ হৃদয়, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান তারেক, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রাব্বী, যুগ্ম আহবায়ক মো. লায়েক আলী, মিশু আহমেদ, সৈকত সরকার, শেখ উসমান গনি রুমী, রানা, বাপ্পী, রিয়াদ, মাসুম, বাবু, সাগর প্রমুখ।

নেতৃবৃন্দরা শাহ রাজিব আহমেদ রিংগনকে গ্রেফতারে তীব্র নিন্দা জানান এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.