Sylhet Today 24 PRINT

রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশনের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৬

রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন (৩২৮২) বাংলাদেশের জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ডিস্ট্রিক্ট রোটার‌্যাক্ট রিপ্রেজেনটিভ রো. শাহ জুনেদের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রো. মনজুর চৌধুরীর ও মিনহাজুল আবেদীনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, রোটারিয়ান এস এম জাকারিয়া, এনামুল হক চৌধুরী সুহেল, ইমরান চৌধুরী, এস রহমান সায়েফ, হাফিজুল হক, শিশির, আবুল হোসেন, তানভীর, সুহেদ, পরিমল, জহির, কিপালি, ফয়সল, তুহিন, তাহমিদ, রুবি, মো. রাশেদুজ্জামান রাশেদ, মাসুদ, আল আমিন, মাহবুব কামালি, জাকির, সুজিত, জিয়া, জামিলুর, জামাল, শফিকুল, জুয়েল, সাকু, দেলওয়ার, লোকমান, সজীব রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। এদেশে জঙ্গিবাদের কোন স্থান হবে না। ইসলামের নাম দিয়ে যারা জঙ্গি কর্মকাণ্ড করছে তারা কখনও মুসলিম হতে পারে না। এরা শয়তান।

বক্তারা আরো বলেন, কোনভাবেই এই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের স্থান হবে না, আমরা এই দেশকে আধুনিক ও উন্নয়নশীল দেশ হিসাবে দেখতে চাই, এজন্য সরকারকে সকল প্রকার সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছি আমরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.