Sylhet Today 24 PRINT

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে।

মাধবপুর উপসহকারী ভূমি কর্মকর্তা মোতাকাব্বির জানান, বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে সহকারী কমিশনার (ভূমি) টিনা পাল সোনাই নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১১ জন বালু দস্যু কে আটক করেন। তাছাড়া ৭টি বালু বোঝাই নৌকা ও ১টি ড্রেজার মেশিন আটক করা হয়।

এ সময় একটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া ১টি বালুবাহী নৌকা নদিতে ডুবিয়ে দেওয়া হয় এবং অপর নৌকা স্থানীয় চেয়ারম্যান আতিকুর রহমানের জিম্মায় দেওয়া হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত ১১ জন বালু দস্যুকে এক লাখ টাকা জরিমানা করে। বালু দস্যুরা জরিমানার টাকা দিয়ে ছাড়া পান।

সহকারী কমিশনার (ভূমি) টিনা পাল সত্যতা নিশ্চিত করে বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ দুটি মামলায় ১১ জন কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.