Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৫ দিনব্যাপী শতভূজা বাসন্তী পূজা সম্পন্ন

কমলগঞ্জ সংবাদদাতা |  ২৯ মার্চ, ২০১৫

কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেবীপুর সার্বজনীন দেবালয়ে (৯ম বার্ষিকী) ৫ দিনব্যাপী শতভূজা শ্রীশ্রী বাসন্তী পূজা সম্পন্ন হয়েছে। দেবীপুর সার্বজনীন দেবালয়ে রোববার বিকেলে স্থানীয় পুকুরে অশ্রুসিক্ত নয়নে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে শতভুজা বাসন্তী দেবীর প্রতীমা বিসর্জন অনুষ্ঠিত হয়। ৫ দিনব্যাপী অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার লোকের পদচারনায় গোটা এলাকা মুখরিতে হয়ে উঠে।

সমাপনী দিনে শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় মহানবমী তিথিতে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, ধর্মীয় মূল্যবোধ কর্মের মাধ্যমে অর্জন করতে হবে। অসামপ্রদায়িক চেতনায় বিশ্বাসী বর্তমান মহাজোট সরকার সকল ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাসী। ধর্ম যার যার উৎসব সবার।

দেবীপুর সার্ব্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি মধু সূদন পালের সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি রাখাল চন্দ্র ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.