Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিএনপি\'র অসুস্থ দুই নেতার পাশে কেন্দ্রীয় যুবদল নেতা

বড়লেখা প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০১৬

বড়লেখায় বিএনপির সহযোগী সংগঠনের অসুস্থ দুই নেতার পাশে দাঁড়িয়েছেন কাতার বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুব দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিফুল হক সাজু।

দুই নেতার চিকিৎসার্থে আর্থিক সহায়তার অংশ হিসেবে তিনি ৪০ হাজার টাকা প্রদান করেছেন।

অনুদান প্রাপ্তরা হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান আসুক ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন।

সম্প্রতি যুবদল নেতা শরীফুল হক সাজুর পক্ষ থেকে বড়লেখা পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা পৃথকভাবে আর্থিক সহায়তার অর্থ তাদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম খোকন, জাসাসের সাধারণ সম্পাদক রায়হান মুজিব, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মতিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরাফাত আহমদ শুভ, ছাত্রদল নেতা জাবেদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.