Sylhet Today 24 PRINT

মামুন হত্যাকারীদের বিচারের দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক |  ২৭ আগস্ট, ২০১৬

সিলেটের জিন্দাবাজারের এলিগ্যান্ট শপিং সিটির ব্যবসায়ী করিম বক্স মামুনের হত্যাকারীদের বিচারের দাবীতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। শনিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর জল্লারপাড় পয়েন্টে এলাকাবাসী এ সড়ক অবরোধ করে। এসময় জল্লারপাড় এলাকাবাসীসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বাসিন্দারা এ কর্মসূচীতে অংশ নেন।  

অবরোধ চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মামুনের হত্যাকারীদের গ্রেফতার দাবি করেন বক্তারা। এ সময়ে আয়োজিত সমাবেশে বক্তারা মামুন হত্যাকাণ্ডের নিন্দা জানান। প্রায় আধা সময় ধরে চলা এই সড়ক অবরোধের কারণে জিন্দাবাজার-জল্লারপাড় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ১৬ আগস্ট মঙ্গলবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ আগস্ট  বুধবার ভোররাত ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.