Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০১৬

সুনামগঞ্জের দোয়াররাবাজারে পানিতে ডুবে সাবিনা আক্তার (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাবিনা আলীপুর গ্রামের এমাদ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় সাবিনা বাড়িতে কাউকে দেখতে না পেয়ে বাড়ির সামনে খোঁজ করতে যায়। এসময় বাড়ির সামনে থাকা পুকুরে সে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.