Sylhet Today 24 PRINT

ইয়াবাসহ মাধবপুর এক যুবক আটক

মাধবপুর প্রতিনিধি |  ২৯ আগস্ট, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে ইয়াবাসহ শামীম মিয়া(২৫) নামে এক যুবককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ আগস্ট) গোবিন্দপুরের আব্দুল আলীর বাড়িতে অভিযান চালিয়ে শামীম মিয়াকে ইয়াবাসহ আটক করে বিজিবি।

৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, সোমবার দুপুরে গোপন সুত্রে খবর পেয়ে হরষপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সুশীল কুমার গোবিন্দপুর গ্রামের আব্দুল আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে শামীম মিয়াকে ৮০ পিস ইয়াবাসহ আটক করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.