Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে জঙ্গি বিরোধী সমাজ গঠনের লক্ষে মতবিনিময় সভা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৯ আগস্ট, ২০১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সামাজিক সংগঠন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের উদ্যোগে অসামাজিক কার্যকলাপ বন্ধ, জঙ্গিবিরোধী ও সুন্দর সমাজ গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার মোহাম্মদপুরে সংগঠনের সভাপতি মো. হোসাইন ইসহাকের সভাপতিত্বে ও সম্পাদক নাজমুল হোসাইন নাজিম’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আহমেদ রাসেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল মালেক, কামাল হোসাইন, মাসুক আহমেদ, জাফলং ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, প্রজন্ম জাফলংয়ের সভাপতি রিপন আহমেদ, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদ, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, মোহাম্মদপুর তরুণ প্রজন্মের সদস্য ফখরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য শফিক আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.