Sylhet Today 24 PRINT

শিবগঞ্জে অগ্নিকান্ডে ৪ টি ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মার্চ, ২০১৫

সিলেট নগরীর শিবগঞ্জের সাদীপুর ৭৩ নং বাসায় আগুন লেগে টিনশেড ঘরের ৪টি কক্ষ পুড়ে গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কক্ষগুলো পুড়ে ছাই হয়ে যায়। ওই বাসায় শাকিল আহমদ তার পরিবারসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়- সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর শিবগঞ্জের সাদীপুর ৭৩ নং বাসা দোলন ভিলায় একটি কুপি বাতি থেকে হঠাৎ করে আগুন লেগে যায়। কয়েক মুহূর্তের মধ্যে পুরো ঘরের ৪টি কক্ষে ছড়িয়ে পড়ে আগুন।

এসময় ঘরে থাকা লোকজন ঘর থেকে বেরোতে পারলেও ঘরের মালামাল বের করা সম্ভব হয়নি। আগুনে সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ৪টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.