Sylhet Today 24 PRINT

বাহুবলে ট্রাকচাপায় নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকায় ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জিয়াউর রহমান (২৪), তিনি ওই গ্রামের আবুল কালামের ছেলে।

সূত্র জানায়, সকালে কল্যাণপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জিয়াউর। এ সময় সিলেটগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.