Sylhet Today 24 PRINT

নবীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

নবীগঞ্জ প্রতিনিধি |  ৩১ আগস্ট, ২০১৬

নতুন কোন কর আরোপ ছাড়াই ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন নবীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে পৌরসভার হল রুমে প্রস্তাবিত বাজেট ঘোষনা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হয়। পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু বক্কর। গীতা পাঠ করেন সুকেশ চক্রবর্তী।

পৌরসভার হিসাব রক্ষক জালাল উদ্দিন আহমদ এর পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র এটিএম সালাম, কাউন্সিলর বাবুল দাশ, মো. আলা-উদ্দিন, আব্দুস সালাম, কবির মিয়া, সুন্দর আলী, জাহেদ চৌধুরী, ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সরওয়ার শিকদার, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শহিদুল হক, সাংবাদিক এম মুজিবুর রহমান, সলিল বরণ দাশ, আকিকুর রহমান সেলিম, সেলিম তালুকদার, জাকিরুল ইসলাম জাকির, মাওলানা আব্দুর রকিব হক্কানী, শামিম চৌধুরী প্রমুখ।

উক্ত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩২ কোটি ৪৯ লক্ষ ৯৫৬ টাকা। মোট ব্যয় ৩২ কোটি ৩৭ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা। সার্বিক উদ্বৃত্ত ১১ লক্ষ ৫১ হাজার ৪৫৬ টাকা। এর মধ্যে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৮৬ লক্ষ ৯৫৬ টাকা এবং ব্যয় ২ কোটি ৭৫ লক্ষ ২৫ হাজার টাকা।

এছাড়াও মোট উন্নয়ন আয় দেখানো হয়েছে ২৯ কোটি ৬৩ লক্ষ টাকা এবং উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ২৯ কোটি ৬২ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.