Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের প্রেসক্লাবের মাসিক সভা শোক প্রস্তাব ও সদস্য আহবান

বিশ্বনাথ প্রতিনিধি |  ৩১ আগস্ট, ২০১৬

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১আগস্ট) বিকেলে নতুন বাজারস্থ ক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের নতুন সদস্য আহবান করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রকৃত সাংবাদিকগণ প্রেসক্লাবের নির্দিষ্ট আবেদন ফরমে আবেদনপত্র জমা দিতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া সভায় সদ্য প্রয়াত কবি শহীদ কাদরী, বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুল হক ও বিশ্বনাথের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তজম্মুল আলীর স্ত্রী'র ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে (ইউরো বাংলা) ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের (ইনকিলাব, সিলেট বানী, বিটুবি২৪) উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (চ্যানেল এস ইউকে, সমকাল, কাজিরবাজার, সিলেটটুডে) বর্তমান সিনিয়র সহ-সভাপতি আশিক আলী (যুগান্তর, যুগভেরী, বিওবিনিউজ২৪), প্রচার সম্পাদক আক্তার আহমদ শাহেদ (মানবজমিন, শ্যামল সিলেট, বাংলাপেইজ২৪), কার্যনির্বাহী সদস্য মোছাদ্দিক হোসেন সাজুল (সম্পাদক বিশ্বনাথ বার্তা) ও এনামুল হক মামুন (খোলা কাগজ, সিলেটপ্রান্ত)।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.