সিলেটটুডে ডেস্ক | ৩১ মার্চ, ২০১৫
সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সাথে সিলেট সিটি করপোরেশনের প্রীতি ক্রিকেট ম্যাচ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম। এছাড়াও সিলেট বিভাগীয় ও জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা, ক্রিড়া ব্যাক্তিত্ব এবং সাংবাদিকরা উপস্থিত থাকবেন।
খেলায় জেলা ক্রিড়া সংস্থার অভিজ্ঞ আম্পায়ার দায়িত্ব পালন করবেন। উপভোগ্য এ ম্যাচে সকলের উপস্থিতি কামনা করেছেন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঈনুল হক বুলবুল, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবীর ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।