মৌলভীবাজার সংবাদদাতা | ৩১ আগস্ট, ২০১৬
জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি মৌলভীবাজার জেলা শাখার মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত।
মানববন্ধন শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মো. আলী মনসুরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আইনজীবী সহকারী সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক বিমলেন্দু মালাকার, শ্যামল কান্তি বিশ্বাস, কন্দর্প মোহন চন্দ, রয়েল হোসেন, গাজী মাহমুদ আলম, অমৃত লাল বৈদ্য, আব্দুল মোছাব্বির প্রমুখ।
এদেশে জঙ্গিদের কোন স্থান নেই উল্লেখ করে বক্তারা দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।