Sylhet Today 24 PRINT

‘এবার আসছে হ্যান্ডমেইড গ্রীন টি’

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

সাতকড়া ও ডায়াবেটিক চায়ের পর এবার আসছে 'হ্যান্ডমেইড গ্রীন টি'।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি পিএসসির অনুপ্রেরণায় বাংলাদেশ চা বোর্ডের চা ব্যবস্থাপনা কোষের মহা- ব্যবস্থাপক মো. শাহজাহান আকন্দ কয়েকমাস গবেষণার পর এই চা উদ্ভাবন করেন।

এর আগে তিনি সাতকড়া ও ডায়াবেটিক চা উদ্ভাবন করেছিলেন। গ্রীন টি উদ্ভাবনের পর শনিবার (২৭ আগস্ট) এই চা চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডে পাঠানো হয়েছে। সেখানে এই চায়ের গুনগত মান, স্ট্যান্ডার্ড, সেন্ট, উজ্জ্বলতা, স্থায়িত্বকাল ও চা আস্বাদন টেস্টিং করে দেখা হবে।

টি টেস্টিং এর রিপোর্ট পাবার পর এই চা বাজারজাত করার জন্য বাংলাদেশ চা বোর্ড উদ্যোগ গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মো. শাহজাহান আকন্দ জানান, এই চা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। এন্টি-অক্সিডেন্ট এই চা হার্ট ও স্কিন ভাল রাখাসহ মানবদেহের অনেক রোগ নিরাময় করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.