Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বিশেষ অভিযানে আটক ১২

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৫

মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে।মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-আব্দুল আহাদ (৩০), শাহ আলম (২৭), আব্দুল কুদ্দুছ (২৯), লিটন মিয়া (২২), জহির উদ্দিন (৩৪), ফারুক মিয়া (৩৩), শাহাজান মিয়া (৪০), রুবেন মিয়া (২০), ক্যামেরুন (৩৮), ইমাম হোসেন (৩৭), মুসলিম মিয়া (৪০), রাসেল হোসেন (১৯)। আটক ব্যক্তিদের বাড়ি মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.