Sylhet Today 24 PRINT

জাফলং ট্রাক চালক সমিতির মাঝে লভ্যাংশের টাকা বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটের গোয়াইনঘাটে জাফলং ট্রাক চালক সমবায় সমিতির শেয়ার হোল্ডারদের মাঝে লভ্যাংশের টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সমিতির কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফলং ট্রাক চালক সমবায় সমিতির সভাপতি মো. উস্তার মিয়া, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী, সংগঠনের সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, বর্তমান যুগ্ম সম্পাদক মো. মোতালিব মিয়া, কার্যকারী সদস্য মো. জামাল মিয়া, নুরুল আমিন, মোশারফ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সমিতির ১৭৪ জন সদস্য’র মাঝে সমিতির আয় ব্যয় হিসাব করে লভ্যাংশের টাকা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.