Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে দা এর কোপে গুরুতর আহত এক

মৌলভীবাজার প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে দা এর কোপে গুরুতর আহত হয়েছেন আব্দুল খালিক (৬৫)।

বুধবার (৩১ আগস্ট) বিকাল গ্রামের জৈমত মিয়ার পুত্র আমিন মিয়া (৩০) আকস্মিকভাবে পেছন থেকে আব্দুল খালিক (৬৫) এর মাথায় দা দিয়ে কোপ মারেন। এতে আব্দুল খালিক মাটিতে পড়ে গেলে তার পা-সহ শরীরের একাধিক স্থানে দা দিয়ে কোপান আমিন।

এ সময় আব্দুল খালিকের আর্তচিৎকারে লোকজন ছুটে আসতে থাকলে আঘাতকারী আমিন ঘটনাস্থল ত্যাগ করে। ছুটে আসা লোকজন ঘটনাস্থল থেকে রক্তাক্ত আব্দুল খালিককে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন, তাঁর অবস্থা শংকামুক্ত নয়।

খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.