Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল হবিগঞ্জ সদর থানার ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীর নাম মো. কামাল মিয়া (২৫)। তার পিতার নাম সুরত আলী।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এএসপি খোরশেদ আলমসহ র‍্যাবের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কে মিরপুর বাজারে বনফুল বেকারীর সামনে থেকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.