Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার: আটক ১

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৫

সিলেটের কানাইঘাট উপজেলা থেকে ১৬০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে সিলেট- জকিগঞ্জ রোডস্থ সাতপারি নতুন ব্রীজ এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব।

আটককৃত ব্যক্তির নাম মো. আব্দুল মালেক। সে কানাইঘাট উপজেলার সাতবাগ ইউনিয়ন পরিষদের আগরচটি গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে।
উদ্ধারকৃত মাদক ও আটককৃত ব্যক্তিকে সিলেট জেলার কানাইঘাট থানার মামলা মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.