Sylhet Today 24 PRINT

বড়লেখায় আহমদ রিয়াজ জাপা’র কেন্দ্রীয় সদস্য মনোনীত, সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০১৬

বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহমেদ রিয়াজ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে সুজানগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে সুজানগর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সমাজসেবক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আব্দুর নূরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি আহমেদ রিয়াজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমান, সহ-সভাপতি সুলেমান শাহ, সাধারণ সম্পাদক এম.এ আহাদ, সহ-সাধারণ সম্পাদক মীর মুজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আলী হায়দার, জুড়ী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডা. রুবেল আহমদ, জেলা জাতীয় পার্টির মহিলা বিষয়ক সম্পাদিকা রোকশানা বেগম, নিজবাহাদুরপুর ইউনিয়ন জাপা’র সভাপতি সুনাম উদ্দিন, কুলাউড়া উপজেলা জাতীয় যুব সংহতি’র সভাপতি আশরাফ উদ্দিন হিরো প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.