নিউজ ডেস্ক | ৩১ মার্চ, ২০১৫
এই সময়ে চারদিকে যা দেখছি তা আমাদেরকে হতাশ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।
বলেছেন, আমরা হতাশাজনক সময় অতিক্রম করছি। আশার বাণী কম শুনতে পাচ্ছি। চারিদিকে যা দেখছি তা আমাদের হতাশ করছে।
এমআরডিআই, ইউনিসেফ ও জাতীয় মানবাধিকার কমিশন’র যৌথ উদ্যোগে আজ দুপুরে সিলেটের একটি হোটেলে ‘সাংবাদিকতায় নীতি-নৈতিকতা: প্রসঙ্গ শিশু’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনফোকাসের প্রধান নির্বাহী, এপি’র সাবেক ব্যুরো চীফ ফরিদ হোসেন।
মতবিনিময় সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবনা কেন? আমাদেরকে উত্তম হতে হবে। যা কিছু ভাল, তার সাথে থাকতে হবে।