Sylhet Today 24 PRINT

নগরীতে অর্ধ কোটি টাকার চোরাই গাড়িসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৬

সিলেট নগরীর লন্ডনী রোডের একটি বাসা থেকে অর্ধ কোটি টাকা মূল্যের একটি চোরাই প্রাইভেটকারসহ (জাগুয়া) গাড়ি চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে এসএমপির গোয়েন্দা পুলিশের পরিদর্শক সঞ্জিত দাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লন্ডনী রোডের অগ্রনী ১২৮ নম্বর বাসায় অভিযান চালায়।

এসময় বাসায় রাখা চোরাই ওই গাড়িটি জব্দ করে পুলিশ। আটককৃতের নাম আশফাক আলী (৩৩)। তিনি ওই বাসার মৃত সমরু মিয়ার ছেলে।

এসএমপির ডিবি পুলিশের পরিদর্শক সঞ্জিত দাস জানান, আশফাক গাড়ি চোর চক্রের সদস্য। তার আরও সহযোগী রয়েছেন। এদের মাধ্যমে তিনি চোরাই গাড়ি বিক্রি করে। গোপন খবর পেয়ে তাকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.