Sylhet Today 24 PRINT

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে শ্রীমঙ্গলে র‍্যালি

শ্রীমঙ্গল সংবাদদাতা |  ৩১ মার্চ, ২০১৫

“বিজ্ঞানভিত্তিক তথ্য জানি, দুযোর্গেও ক্ষতি কমিয়ে আনি” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ৩১ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস পালিত হয়।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩১ মার্চ)দুপুরে এক র‍্যালি করা হয়। র‍্যালি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শহীদ মো: ছাইদুল হক।

র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.