Sylhet Today 24 PRINT

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রামের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন

শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতের নাম শম্ভু সূত্রধর (২৫),  আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.