মাধবপুর প্রতিনিধি | ০৩ সেপ্টেম্বর, ২০১৬
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার অদূরে আলীনগর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ীর নাম হানিফ মিয়া(৫৫)। আহতদের মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আলীনগর নামক স্থানে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কন্টিনারবাহী গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি পার্শ্ববর্তী খাদে পরে যায়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার এড়াখাই গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে হানিফ মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আহত অবস্থায় তার ভাই আনোয়ার হোসেন (২৮), ফরিদ মিয়া (২০), রকিবুল ইসলাম(১৭), মারুফ মিয়া(৩০), কামাল মিয়া (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।