Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে জনতার ধাওয়ায় মোটর সাইকেলসহ চোর আটক

কমলগঞ্জ সংবাদদাতা  |  ৩১ মার্চ, ২০১৫

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রহিম ম্যানশনের পাশ থেকে মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতা ধাওয়া করে মোটর সাইকেলসহ আন্তজেলা চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী মো. আব্দুস শহীদ এর ব্যবহৃত মোটর সাইকেল ডিসকোভার ১০০ সিসি (মৌলভীবাজার হ ১১-৮২১৩) নিয়ে আন্ত:জেলা চোরচক্রের হোতা জুয়েল মিয়া (২৫) পালিয়ে যায়।

জুয়েল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দক্ষিণ নরপতি গ্রামের আব্দুল আলীর ছেলে। মোটর সাইকেল চুরি হওয়ার সাথে সাথে স্থানীয় জনতাসহ কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক লিটন পালের নেতৃত্বে পুলিশের একটি দল ধাওয়া করে মুন্সীবাজার এলাকায় মোটরসাইকেলসহ চোরকে আটক করে।

কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হক জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জুয়েল আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা। জিঞ্জাসাবাদ করে মোটরসাইকেল চোর চক্রের বাকী সদস্যদের তথ্য সংগ্রহের চেষ্টা করবেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

উল্লেখ্য, সম্প্রতি কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.