Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে জঙ্গি বিরোধী সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৬

হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আক্তার চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চৌধুরী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদ, ম্যানেজিং কমিটির সদস্য মহিবুর রহমান চৌধুরী, ক্বারী আব্দুল জলিল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষক রোকেয়া খানম, খন্দকার নাছির উদ্দিন, হেলালুচ্ছামা, নিরেশ চন্দ্র দাস প্রমুখ।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিফা আক্তার ও মোঃ জিতু মিয়া। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার আনিকা ও স্বর্না রানী ঘোষ।

সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ সারওয়ার আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.