Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা বিতরণ

বালাগঞ্জ প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০১৬

বালাগঞ্জে আয়েশা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৫ জন শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) বিকালে বালাগঞ্জ ডিগ্রি কলেজে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী।

সাংবাদিক রজত দাস ভুলনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আসগর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক ফয়জুল ইসলাম মাসুক, প্রণয় পাল, প্রভাষক অহি আলম রেজা, প্রভাষক মিহির রঞ্জন তালুকদার ও ট্রাস্টের সদস্য সচিব মাহমুদ মাছুম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.