Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৬

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ থেকে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান। 

রোববার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দুবাগ সেওলা সেতুর টুল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।   

স্থানীয় সূত্র জানায়, পাওনা টাকাকে কেন্দ্র করে দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম ও মেওয়াগ্রামের নিজাম উদ্দিন মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  

স্থানীয়রা আরো জানান, সংঘর্ষে নিজাম উদ্দিন ওরফে আউলিয়া, তার ভাই কায়ছর, মেওয়া গ্রামের ফখরুল ও আব্দুস সালামের পক্ষে সেলিম মিয়াসহ আরও ২/৩ জন আহত হন।

এদের মধ্যে ফখরুল ও সেলিম মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.