Sylhet Today 24 PRINT

বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৬

হবিগঞ্জের বাহুবলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছেন। 

দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে মিরপুর বাজারের ২৫টি দোকান ভাংচুর করা হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ৩৬৭ রাউন্ড রাবার বুলেট ও ১৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

রোববার (০৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মিরপুর বাজারের চারগাঁও ও জয়পুর গ্রামবাসীর মাঝে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ২৬ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে পুলিশ সদস্য জাহেদ আহমদ (২২) , সুজন মিয়া (২২), শাহীন মিয়া (২৫), আব্দুল হক (২৩), আজাদ মিয়া (২০), পল্লব মিয়া (২৫),জাহিদ মিয়া (২৩), রানু বেগম (২৫), হারুন মিয়া (১৯), ইসলাম উদ্দিন (৫০),জহিরুল মিয়া (২৮), সূজন মিয়া (১৭), রুবেল (২৮), রমিজ আলী (৩০), শোয়েব মিয়া (৩০), শামিম মিয়া (৩৫) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

 
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার মিরপুরের বেলায়েত গ্রুপ ও নতুন বাজার এলাকার শামসু মাস্টার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.