মাধবপুর প্রতিনিধি | ০৫ সেপ্টেম্বর, ২০১৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
রোববার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফ ধর্মঘর ইউনিয়নরে আলীনগর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা, ৯ বোতল ফেন্সিডিল ও ২ লিটার বাংলা মদ উদ্ধার করেন।
৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।