Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে মিড-ডে মিল কার্যক্রম এর উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৬

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম। প্রধান অতিথি সন্তান প্রতিদিন স্কুলে যায় কিনা এবং বাড়িতে ঠিক মতো লেখা পড়া করে কিনা সে দিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনার বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় প্রতিদিন টিফিন বক্সে করে খাবার দিবেন। এতে করে প্রত্যেক ছাত্র-ছাত্রীরা টিফিনের সময় একসাথে বসে খেলে স্কুলে নিয়মিত যাওয়া ও পড়ালেখার প্রতি মনোযোগী হবে।

তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মায়েরা সরকারের দেয়া উপবৃত্তির টাকা থেকে সন্তানদের টিফিনের ব্যবস্থা করে দিতে পারেন।

জেলা প্রশাসক আরো বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। মেয়েকে বাল্য বিয়ে দেওয়া মানে জেনে শুনে একটি সমস্যার গাছ রোপণ করা। বাল্য বিবাহ রোধে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান।

বড় সাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এসএমসি, পিটিএ ও মিড-ডে মিল পৃষ্ঠপোষকবৃন্দের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিধু ভূষণ রায়।

প্রধান শিক্ষক রুবেল মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) জীথেন্দ্র কুমার নাথ, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মে বাণী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, স্থানীয় চেয়ারম্যান ছাইম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমান, খুর্শেদ আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সরওয়ার শিকদার, প্রেসক্লাবের অফিস সম্পাদক ও ৭১ নিউজ টিভি প্রতিনিধি মতিউর রহমান মুন্না।

এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দাতা সদস্য পিকলূ চৌধুরী, ডা. নুরুল আমিন, মো. সাদিকুর রহমান, বিপুল চন্দ্র দেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.