সিলেটটুডে ডেস্ক | ০৬ সেপ্টেম্বর, ২০১৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চিৎলিয়া গ্রাম থেকে এক গৃহিণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ময়রুন বেগম (২০)।
সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ীর লোকজন ময়রুনকে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়রুনের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য মঙ্গলবার মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।