সিলেটটুডে ডেস্ক | ০৬ সেপ্টেম্বর, ২০১৬
হবিগঞ্জের বাহুবলে মিরপুর ডিগ্রি কলেজ সরকারি করণের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে মানববন্ধন শুরু হয়ে তা এখন পর্যন্ত চলছে।
এদিকে এ ঘটনায় মহাসড়কের দু’দিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।