হবিগঞ্জ প্রতিনিধি | ০৬ সেপ্টেম্বর, ২০১৬
হবিগঞ্জের বাহুবল উপজেলার শিশু সুলতানাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তারুণ্য সোসাইটি।
৯ সেপ্টেম্বর (বুধবার) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তার বলেন, ৯ বছরের একটি শিশুকে ৬ জন মিলে ধর্ষণ করে হত্যা করেছে এ ঘটনা আমাদের হবিগঞ্জবাসীর জন্য খুব লজ্জাজনক। শিশুদের জন্য দেশের পরিস্থিতি নিরাপদ হয়ে উঠেনি। কন্যা শিশুদের জন্য-তো আরো বিপদজনক। বাহুবলের নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনার দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি এবং পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।
বক্তারা আরো বলেন, বিগত কয়েক মাস যাবত বাহুবল উপজেলায় ধর্ষণ, হত্যা, খুন ক্রমাগত বেরে চলেছে। তাই এই উপজেলার শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনসহ সকল মহলের তড়িৎ পদক্ষেপ গ্রহণ করার আহবান জানানো হয়।
স্থানীয় টাউন হলের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
তারুণ্য সোসাইটির সভাপতি আবদাল মিয়ার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও মানবাধিকার কর্মী তাহমিনা বেগম গিনি, বাপা হবিগঞ্জের সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল, রোটারীয়ার সৈয়দ বাকী ইকবাল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, বিশিষ্ট শিশু সংগঠক এডভোকেট বিজন বিহারী দাশ, রোটারেক্টর সৈয়দ তারেক, ছাত্র সমন্বয় পরিষদের সভাপতি শেখ সুলতান মোঃ কাউছার, রোটারেক্টর তরফদার মোঃ জাকারিয়া রুবেল, নাট্য কর্মী শেখ ওসমান গনি রুমি, রোটারেক্টর সাইফুল ইসলাম,
সন্ধান এর সভাপতি মাহবুবুর রহমান হাসান. হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শাহনাজ ও শিফাতুন্নেছা, তারুণ্য সোসাইটির উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পাদক রুবেল হোসেন , অর্থ সম্পাদক দেবাশিষ শুভ।
বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন তারুণ্য সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান রাকিব।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন তারুণ্য সোসাইটির সদস্য ডায়না খান, শিবা, আইজেন নিহান, রাজ, রাসেল, নিলয়, সাগর, টুটুল, রায়হান, নিসা, শাহিন, পিয়াল, আরিফ, হুমায়ন, সাইফুল প্রমুখ।