Sylhet Today 24 PRINT

পানিতে ডুবে নবীগঞ্জে যমজ দুই বোনের করুণ মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৬

নবীগঞ্জ শহরতলীর গন্ধ্যা ছালামতপুর রোডের বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা বিলাল মিয়ার দুই যমজ শিশু কন্যার বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ এলাকার দিন মজুর ঝালমুড়ি বিক্রেতা বিলাল মিয়ার যমজ দু’ কন্যা আড়াই বছর বয়সী মারুফা বেগম ও মারিয়া বেগম খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোজাখোজি করে তাদেরকে ভাসমান অবস্থায় ওই পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম। নিহত দুই শিশুকে দেখার জন্য এলাকার শত শত মানুষ ভিড় করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.