Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

বানিয়াচং প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৬

বানিয়াচংয়ের কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি করায় বখাটে কলেজ ছাত্রকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে ইউএনও’র কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তি নিঝুম বর্মণ দৌলতপুর ইউপির উমরপুর গ্রামের নিতিশ বর্মণের ছেলে। সে বিবিয়ানা মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওযার পথে ওই ছাত্রীকে যৌন হয়রানি করছে বখাটে নিঝুম। স্কুল কর্তৃপক্ষ তার অভিভাবকের দ্বারস্থ হলেও বখাটেপনা থামেনি। সোমবার বিকালে স্কুল থেকে বাড়ি ফিরছিল ছাত্রী। এসময় রাস্তায় ছাত্রীকে আটকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে যৌন হয়রানি করে।

পুলিশ মঙ্গলবার সকালের দিকে বখাটে নিঝুমকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.