Sylhet Today 24 PRINT

বড়লেখায় জেন্ডার সচেতনতা মূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় সরকারী কর্মকর্তাদের নিয়ে জেন্ডার সচেতনতা মূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও সিএনআরএসের আয়োজনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সূচনা ও সিএনআরএসের গভর্নেন্সে কর্মকর্তা আবু বকরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, হেলেন কেলার ইন্টারন্যাশনালের মৌলভীবাজারের ম্যানেজার মো. আবু হান্নান, সূচনা ও সিএনআরএসের আইপিপিসি মো. আনিছুর রহমান, উপজেলা সমন্বয়কারী মো. আবু আসলাম, হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও সূচনার সিনিয়র জেন্ডার স্পেশালিষ্ট তাসনুভা জামান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.