Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় দুর্ধর্ষ ডাকাতি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল মঙ্গলবার রাতে ফের ডাকাতির ঘটনা ঘটে। শ্রীমঙ্গল হবিগঞ্জ রোড়স্থ মানিক চাঁন  মিষ্টান্ন ভাণ্ডারের মালিকের সবুজবাগ আ/এ বাসায় ডাকাতির ঘটনা ঘটে।

৬/৭ জনের একটি ডাকাত দল পিছনের দরজার তালা ভেঙ্গে ভিতরের লক ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে একমাত্র পুরুষ শ্রী দেবাশীষ চৌধুরী কে চোখ বেধে ফেলে বলে, তিনি জানান।

সেই সময় ডাকাতদের নিকট দেশীয় অস্ত্র সাথে ছিল বলে জানান। ডাকতরা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ ৩/৪ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন বলে জানান ইউপি সদস্য জনাব মো আব্দুস সালাম রাজা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.