Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে পুলিশি অভিযানে শিবির কর্মীসহ আটক ৮

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৫

মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শিবির কর্মীসহ ৮জনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন-ছাত্র শিবির কর্মী মো. শাহিন আহমদ (৩০), সেলিম আহমদ (৩৩), রাজন মিয়া (২৩), রফিক আহমদ (৩২), মিজান চৌধুরী (৩৪), হাসান আহমদ (২২), শাহিন মিয়া (২৯), হাসান চৌধুরী ও আলম মিয়া (২৫)।
বুধবার ভোরে তাদের আটক করা হয়।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বাড়ি মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.